রাবির প্রথমবর্ষের সাক্ষাৎকার ও ভর্তি শুরু সোমবার

১৬ জুন ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:১১ AM
 রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম আজ সোমবার (১৬ জুন) থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষায় মেধাতালিকাভুক্ত পরীক্ষার্থীদের এ সাক্ষাৎকার নেওয়া হবে। এর আগে উত্তীর্ণদের বিভাগ পছন্দ করার সময় শেষ হয়েছে গত ৩১ মে। গত ২৬ মে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। সে অনুযায়ী, এসব ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ হয় ২৬ মে থেকে, যা শেষ হয় ৩১ মে। এ তারিখের ভেতরেই অনলাইনে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়েছে শিক্ষার্থীদের। ফরম পূরণ না করলে সংশ্লিষ্ট ইউনিটে তার ভর্তির কোনো সুযোগ থাকবে না। 

বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ওই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।

‘এ’ ইউনিটের নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১৬ জুন থেকে শুরু হবে।

আরও পড়ুন: জাবিতে জুলাই হামলায় জড়িতদের ব্যাপারে তদন্তের জন্য সাক্ষ্য চেয়ে বিজ্ঞপ্তি

‘বি’ ইউনিটের প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৬ জুন ও ১৭ জুন অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের এদিন সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নম্বর কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। 

ভর্তি কার্যক্রম ১৬ জুন হতে ১৯ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ভর্তির আর কোন সুযোগ থাকবে না। ‘সি’ ইউনিটে প্রথম নির্বাচন তালিকা থেকে ভর্তির সম্ভাব্য তারিখ ১৬ থেকে ১৮ জুন। আর দ্বিতীয় ভর্তির সম্ভাব্য তারিখ ২৩ থেকে ২৪ জুন বলে জানানো হয়েছে। দ্বিতীয় নির্বাচন তালিকা ২১ জুন বিকেলে প্রকাশ করা হবে।

কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9