ইবির ডি ইউনিটের ফল প্রকাশ, প্রথম নওগাঁর রাকিব

১১ মে ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
মো. রাকিবুল হাসান

মো. রাকিবুল হাসান © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১০০ নম্বরের পরীক্ষায় ৬৪.২৫ পেয়ে প্রথম হয়েছেন নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. রাকিবুল হাসান। 

রবিবার (১১ মে) রাত সাড়ে ৯ টায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত এই ফল প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান প্রমুখ।

এদিন, সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও  রবীন্দ্র নজরুল কলা ভবনে ডি ইউনিটের পরীক্ষা শুরু হয়ে বেলা ১২ টায় শেষ হয়। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৮২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এতে পাশের হার ৭০ শতাংশ। জিপিএ সহ ১২০ নম্বরের মধ্যে ১০৪.২৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন শয়ন আরাফাত (ডি ১৯৫৯) এবং ১০৪.০২ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মেহেদী হাসান রনি (ডি ০৭৪৮)।

উল্লেখ্য, ডি ইউনিট ভুক্ত ৪টি বিভাগ হচ্ছে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এতে প্রতি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসনের বিপরীতে লড়েন ভর্তিচ্ছুরা।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950