জাবিতে প্রথম ধাপের ভর্তি শেষে আসন ফাঁকা ৭৭৩টি

০৬ মে ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
জাবি

জাবি © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি শেষে ৭৭৩ টি আসন ফাঁকা রয়েছে। আজ মঙ্গলবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট সাতটি ইউনিটে ৭৭৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ৩৯৯টি এবং মেয়েদের ২৭৪টি আসন রয়েছে ফাঁকা রয়েছে। 

সবচেয়ে বেশি আসন শূন্য রয়েছে ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে। ছেলেদের ৯৮ টি এবং মেয়েদের ৮৫টি করে আসন ফাঁকা রয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (ju-admission.org) এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, সনদ বিতরণ ও চাকরি মেলা…
  • ২৫ জুলাই ২০২৬
থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা
  • ২৫ জুলাই ২০২৬
জুলাই বিপ্লব দেশে দেশে ছড়িয়ে পড়লেও সরকার উল্টো পথে হাঁটছে :…
  • ২৫ জুলাই ২০২৬
প্রশ্নফাঁস আন্দোলন করে মন্ত্রী হয়েছিলেন, গেল প্রশ্নফাঁস কান…
  • ২৫ জুলাই ২০২৬
সবার জন্য মানসম্মত চিকিৎসাকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে
  • ২৫ জুলাই ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগে শিক্ষার্থীদের প্রস্তুত করতে আ…
  • ২৫ জুলাই ২০২৬