হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে সড়ক দুর্ঘটনায় আহত ৭ শিক্ষার্থী

০৫ মে ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৫ PM
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ শিক্ষার্থী © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পরীক্ষা দিতে এসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ শিক্ষার্থী। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় ১ পরীক্ষার্থীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ই মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের সাতমাইল নামল স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট তথা বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন আবার অনেকেই ক্যাম্পাসের দিকে আসছিলেন। 

জানা গেছে, আহতদের মধ্যে কুড়িগ্রামের উলিপুরের বায়েজিদ, ঝিনাইদহের কালীগঞ্জের আদিবুন সাদ, সিরাজগঞ্জের হানজালা সরকার (আইসিইউতে ভর্তি), রংপুরের মহিপুরের মাসফি, জলঢাকা কৌমড়ী ইউনিয়নের পিংকি (মাথা ও পায়ে আঘাত), আরেকজন নারী শিক্ষার্থী (পায়ে সেলাই) যার পরিচয় এখনও জানা যায়নি। 

দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, ‘দুর্ঘটনার খবর জানার সাথেই সাথেই আমি হাসপাতালে গিয়েছি এবং আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়েছি। সেই সাথে হানজালা সরকার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমি আইসিইউতে ঢুকেছিলাম এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য দায়িত্বরত চিকিৎসককে অনুরোধ জানিয়েছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে যাদের হালকা ইনজুরি হয়েছিল তারা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।’

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬