ঢাবির কোটা ভর্তি বিজ্ঞপ্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’, সমালোচনায় বাতিল হচ্ছে

অনিচ্ছাকৃত ভুল বলছে প্রশাসন
০৪ মে ২০২৫, ০৯:৫৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কোটায় ভর্তির বিজ্ঞপ্তি

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কোটায় ভর্তির বিজ্ঞপ্তি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কোটায় ভর্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করা হয়েছে। আগের বছর এটি বাতিল করা হলেও চলতি বছর আবারও ইউনিটের কোটায় ভর্তির ক্ষেত্রে শব্দটি ব্যবহার করা হয়েছে।

গত শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কোটায় ভর্তির বিজ্ঞপ্তিতে শব্দটির ব্যবহার দেখা যায়। আজ রবিবারও (৪ মে) ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ফের সমালোচনার ঝড় বইছে। যদিও কর্তৃপক্ষ বলছে, ভুলে বিজ্ঞপ্তিতে শব্দটি রয়ে গেছে, এটি বাতিল হবে।

কলা অনুষদের কোটার ভর্তির বিজ্ঞপ্তিতে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের বিষয়টি নজরে এসেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি কলা অনুষদের ডিনের সঙ্গে এ বিষয়ে কথা বলিছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, কোথাও ট্রান্সজেন্ডার শব্দ ব্যবহার করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায়, গত বছরের বা তার আগের বছরের বিজ্ঞপ্তিতে যেটা ছিল, এ বছর‌ও সেটাই চলে এসেছে। আমি কলা অনুষদের ডিনকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সেটা সংশোধন করছে বলেছে। তিনি দ্রুত‌ই এ ব্যাপারটি দেখবেন।’

আরো পড়ুন: হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবের আমেজ

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘শব্দটা ভুলবশত ব্যবহার করা হয়েছে। বিগত বছরের বিজ্ঞপ্তিটা কপি-পেস্ট করতে গিয়ে এমনটা হতে পারে। আমরা বিজ্ঞপ্তিটি সংশোধন করে আবার আপলোড করছি।’

উল্লেখ্য, গত বছরের ভর্তি পরীক্ষায় ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করার কারণে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। পরবর্তীতে প্রশাসনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এ শব্দটি ব্যবহার বাতিল করা হয়।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, আহত ৬
  • ১৭ অক্টোবর ২০২৬
নিখোঁজের ৫৩ ঘণ্টা পর শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশের সব কারিগরি কলেজে ‘চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬