গুচ্ছ পরীক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদল

২৫ এপ্রিল ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৫ PM
ববি ছাত্রদলের হেল্প ডেস্ক

ববি ছাত্রদলের হেল্প ডেস্ক © টিডিসি

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কেন্দ্র চালু করেছে ববি শাখা ছাত্রদল। পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপ লাঘব ও সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা নিরাপদ, স্বস্তিকর ও সহযোগিতাপূর্ণ পরিবেশে থাকতে পারেন, সেই উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করা হয় ছাত্রদলের মানবিক সহায়তা কেন্দ্রে রয়েছে বিশুদ্ধ পানীয় জল, কলম ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, ওরস্যালাইন। এছাড়া পরীক্ষার বিভিন্ন তথ্য, বাসস্থান, প্রয়োজনীয় জিনিস রাখার স্থান এবং যাতায়াত সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য চালু করা হয়েছে তথ্য ও দিকনির্দেশনা সেল। শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে নির্ধারিত বিশ্রামস্থল ও ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার নিরাপদ স্থান। এতে অভিভাবকদের মাঝেও স্বস্তির ছাপ দেখা গেছে।

 এ বিষয়ে ববি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ ইসলাম শান্ত বলেন, মানবতার পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির মূল পরিচয়। ছাত্রদল তার কার্যক্রমের মাধ্যমে সেটাই প্রমাণ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে, বিশেষত ভর্তি পরীক্ষার সময়।  ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল ধাপের সঠিক ধারণা দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট কমানোর চেষ্টা করছে ছাত্রদল। এছাড়া, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে তারা প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা পেতে পারেন।

বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল নেতা আজমাইন সাকিব জানান, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছে, বিশেষত ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়গুলোতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের সকল প্রয়োজনে পাশে থাকা।ভর্তি পরীক্ষার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছি,  সুষ্ঠুভাবে নিতে পারে।  

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র চালু করেছি, সেখানে তারা প্রস্তুতি এবং প্রয়োজনীয় পরামর্শ পেয়ে থাকেন। অভিভাবকের বিশ্রামের স্থানসহ প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সহায়তায় নিশ্চিত করার চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কাজ করেছে, ভবিষ্যতেও এই ধারাব অব্যাহত থাকবে

প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬