গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা

কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে আজ শুক্রবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে। এরপর ‘বি’ ইউনিট ২ মে এবং ‘এ’ ইউনিট ৯ মে তারিখে অনুষ্ঠিত হবে।

সরেজমিনে সারাদেশের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রবেশ করানো হয়েছে। দাবদাহের কারণে এক ঘণ্টা আগেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে ভর্তিচ্ছুদের। ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা চেক করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।  

এবারের গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ থেকে, যা চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন দুই লাখ ৩৭ হাজার ৭৮৭ ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এক লাখ ৪২ হাজার ৬৮৮ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৪৫ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষাসমূহ নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম  আখন্দের সভাপতিত্বে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের উপস্থিতিতে ২৩ এপ্রিল রাতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে কমিটির আহবায়ক  অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করা হয়।  এছাড়া যথাসময়ে  পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট  প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। 

পরীক্ষার কেন্দ্রগুলো হলো- ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর ১৪, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ও ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ই…
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ঘাটিগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি : গালি…
  • ১৪ মার্চ ২০২৬
মন্ত্রণালয়ে চাকরি করতে আসিনি, এটা আমার ইবাদতখানা
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • ১৪ মার্চ ২০২৬
জবি রেমিয়ান্স ব্রাদারহুডের নেতৃত্বে রাফি সোহান
  • ১৪ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে ডা. মাহমুদা মিতুর খোলা চিঠি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081