গুচ্ছ ভর্তি পরীক্ষা: দেড় ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে ভর্তিচ্ছুরা

২৫ এপ্রিল ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
ইবিতে তল্লাশি চালিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভর্তিচ্ছুদের

ইবিতে তল্লাশি চালিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভর্তিচ্ছুদের © ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘সি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২৫ এপ্রিল)। এই ইউনিটে ইবি কেন্দ্রে অংশ নিচ্ছেন এক হাজার ৩১০ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরেজমিন দেখা গেছে, ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে। দাবদাহের কারণে এক ঘণ্টা আগেই ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা চেক করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভর্তিচ্ছুরা। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চার স্তরের নিরাপত্তায় রয়েছেন। আনসার, পুলিশ, র‍্যাব, ট্রাফিকের পাশাপাশি আছেন জেলা ম্যাজিস্ট্রেট। এ ছাড়া ক্যাম্পাসের পকেটগেটগুলোতে পুলিশ পাহারা রয়েছে। ভর্তিচ্ছুদের সহযোগিতায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্প ডেস্ক, ভ্রাম্যমাণ আদালত, রোভার স্কাউট ও বিএনসিসি।

আরো পড়ুন: গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘পরীক্ষার্থীরা মোটামুটি সুন্দরভাবে কেন্দ্রে প্রবেশ করছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছি। আশা করি কোনো সমস্যা হবে না।’

চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬