গোবিপ্রবিতে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
গোবিপ্রবি

গোবিপ্রবি © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল)। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৮হাজার ২৬২ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠাতব্য বাণিজ্য শাখার (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৮৯৭ ভর্তিচ্ছু। এছাড়াও ২ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ২হাজার ৯৫০ জন এবং ৯ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠাতব্য বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় ৪৪১৫ জন ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে ২৫০, বি ইউনিটে ৫০০ এবং এ ইউনিটে ৭৫৫ টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১হাজার ৫০৫টি।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল প্রকার জালিয়াতি এড়াতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত সকলকে একাডেমিক ও প্রশাসনিক ভবনের আশপাশে অবস্থান না করার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষা শুরুর ১ (এক) ঘণ্টা পূর্বে থেকে পরীক্ষাকালীন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটর সাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না।

এছাড়াও পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রস্তুত থাকবে।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ২ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। 

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের অর্থ জোগাড়ে ৫ পরিকল্পনা সরকারের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬