কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত, প্রশ্নপত্র দেখুন এখানে

১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১১ PM
ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা টিডিসি

ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা টিডিসি © টিডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে লড়েন গড়ে ৯৩ জন শিক্ষার্থী।

এর আগে আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়েছেন গড়ে ৪১ জন।

আরও পড়ুন: রাবি ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় ৩ ভুল, নম্বর পাবেন সবাই

এর আগে ভর্তি পরীক্ষাবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, ‘গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছি। ভর্তি পরীক্ষা ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে।’

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি কেন্দ্রে পরিদর্শকের ভূমিকা পালন করবেন।

প্রশ্নপত্র দেখুন-

 

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬
তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগের অঙ্ক ছাড়িয়ে নতুন সম্ভাবন…
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই
  • ২৫ অক্টোবর ২০২৬