গুচ্ছ ভর্তি পরীক্ষায় শ্রুতিলেখক নিতে পারবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৫ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখক নিতে পারবেন। এ জন্য আগামীকাল রোববারের (২০ এপ্রিল) মধ্যে আবেদন করতে হবে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার হলে শ্রুতিলেখক নির্ধারণের জন্য তাদেরকে স্ব-স্ব পরীক্ষাকেন্দ্র নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে। আগামীকাল রোববারের (২০ এপ্রিল) মধ্যে আবেদন করতে হবে তাদের।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জন্য শ্রুতিলেখক নির্ধারণ করা হবে। কোনো ক্রমেই শিক্ষার্থী নিজে শ্রুতিলেখক নির্ধারণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে আবেদন দাখিল না করে, তাহলে তাকে শ্রুতিলেখক ছাড়াই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির (২০২৪-২৫) সচিব ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. কাইউম খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তিনটি ইউনিটের জন্য আলাদা আলাদা তারিখ ঘোষণা করা হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ইউনিট ‘এ’ এর প্রবেশপত্র আগামী ৭ মে থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া ইউনিট ‘বি’ ৩০ এপ্রিল এবং ইউনিট ‘সি’ এর প্রবেশপত্র ডাউন করা যাবে ২৩ এপ্রিল। প্রতিটি ইউনিটের নির্ধারিত তারিখে দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। 

আরো পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ৫১ ভর্তিচ্ছু

এর আগে গত ১০ এপ্রিল প্রথম দফায় ডাউনলোডের সময় শেষ হয়। এবার প্রায় ২ লাখ ৩৮ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। তিনি জানান, এর মধ্যে ইউনিট ‘এ’ বিজ্ঞান শাখায় আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার, ইউনিট ‘বি’ মানবিক শাখায় আবেদন করেছেন ৭২ হাজার ৪৫ জন। এ ছাড়াও ইউনিট ‘সি’ বাণিজ্য শাখায় ২৩ হাজার ৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। জিএসটি গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিস্তারিত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) জানা যাবে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো- ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর ১৪, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর ও ২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি সংখ্যক পরিমাণ)।

তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence