চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষা

১৮ এপ্রিল ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (২০ এপ্রিল)। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এবারের ভর্তি কার্যক্রম। পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল সকাল ১০টায় ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও কুমিল্লা শহরের ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৪১ জন।

‘বি’ ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায়। এই ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯২ জন শিক্ষার্থী, যেখানে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করবেন গড়ে ৫৪ জন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ সোলায়মান জানান, ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মনিটরিং টিম মোতায়েন থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর আবারও নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে নতুন প্রত্যাশা ও উৎসাহ।

শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬