রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে

১৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২১ PM
রাবিতে ভর্তি পরীক্ষার্থীদের ভিড়

রাবিতে ভর্তি পরীক্ষার্থীদের ভিড় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফল আজ বুধবার প্রকাশিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট https://application.ru.ac.bd/ তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। 

রাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন

এতে আরো বলা হয়েছে, 'বি' ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬%) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬%) জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০.৪৩%। পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)।

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ University of Rajshahi থেকে দেখা যাবে। 

রাজধানীতে কাউন্টার টেরোরিজমের অভিযানে চাঁদাবাজ গ্রেফতার
  • ২৪ মে ২০২৬
আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদকের বিরুদ্ধে টিসিবির ৪ হাজার কেজি চ…
  • ২৪ মে ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে দিল্লিতে বাংলাদেশি ছাত্রের রহস্যজ…
  • ২৪ মে ২০২৬
ভোট ডাকাতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল কেন নয়?
  • ২৪ মে ২০২৬
১৪৮৫ পদে বড় নিয়োগ সমাজসেবা অধিদপ্তরে, আবেদন এসএসসি পাসেও
  • ২৪ মে ২০২৬
ঈদযাত্রায় জাকসুর বাস সেবা, ক্যাম্পাস থেকে বিভাগীয় শহরে পৌঁছ…
  • ২৪ মে ২০২৬