কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম পূরণ শুরু

১৬ এপ্রিল ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের  লোগো

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যন্ত।  

কৃষি গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘মেধা ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীরা ১৬ থেকে ২২ এপ্রিল পর্যন্ত তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়সমূহের অপশন দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে এ অপশন না দিলে প্রার্থীরা বিষয় বণ্টনের প্রক্রিয়ার বাইরে থাকবেন।’

ভর্তি প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম কৃষি গুচ্ছভুক্ত ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://acas.edu.bd থেকে সম্পন্ন করতে হবে। সাইন ইন করার পর ড্যাশবোর্ডে পছন্দক্রম অপশন পাওয়া যাবে। সেখান থেকেই বিষয় ও বিশ্ববিদ্যালয়ের পছন্দ নির্ধারণ করতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮০ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় গত ১৫ এপ্রিল। প্রকাশিত মেধাতালিকায় ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রসঙ্গত, কৃ‌ষি গু‌চ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে। 

বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬