রুয়েটে প্রথম পর্যায়ের ভর্তি শেষে এক তৃতীয়াংশ আসন ফাঁকা

২০ মার্চ ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম পর্যায়ে ভর্তি হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে ৭৩৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। প্রথম পর্যায়ে ভর্তির পরও ৪৬২টি আসন ফাঁকা রয়েছে। 

ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবারের (২০ মার্চ) মধ্যে ব্যাংকের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। প্রথম পর্যায়ে ভর্তি শেষে অন্তত এক তৃতীয়াংশ আসনই ফাঁকা রয়েছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপত ড. মো. রবিউল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯ মার্চ উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগের পছন্দক্রমানুসারে প্রস্তুতকৃত তালিকা প্রকাশ করা হলো। 

আরো পড়ুন: শিক্ষার্থীর গবেষণাপত্র নিজের নামে প্রকাশের অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে

ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে ২০ মার্চের মধ্যে ব্যাংক চলাকালীন সময়ে ভর্তি ফি প্রদানকরতঃ ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হলো। ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর রুয়েট আবার এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। 

এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক  ও কম্পিউটার কৌশল  অনুষদসমূহের অধীন  ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ২৩৫টি আসনে এবার ভর্তি নেওয়া হবে।

কেমন ছিল এমপিওভুক্ত শিক্ষকদের ৮ম পে স্কেলের পরিপত্র
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে এফিডেভিট, বাবা-ছেলের ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি, আবেদন শুধু নারীদের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬