বহিরাগত হওয়ায় কার্জনে ঢুকতে দেয়া হয়নি তিন বন্ধুকে, একমাস পর একসঙ্গেই চান্স ঢাবিতে

০৮ মার্চ ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
ঢাবিয়ান হবো বলে ভিডিও করেছিলেন একমাস আগেই

ঢাবিয়ান হবো বলে ভিডিও করেছিলেন একমাস আগেই © ভিডিও থেকে সংগৃহীত

ভর্তিচ্ছু তিন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঘুরতে এসে প্রবেশ করতে চেয়েছিলেন কার্জন হলে। কিন্তু বহিরাগত হওয়ায় সেখানে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ তাদের। সম্প্রতি এই তিন বন্ধুর একসঙ্গে বিশ্ববিদ্যালয়টির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে চান্স হয়েছে। তারা হলেন, আশিকুর রহমান (১৪৬৩তম), জাবেদ আলী (৩৯৯তম) ও মুয়ীন জিসান (৩৭তম)। 

বৃহস্পতিবার (৬ মার্চ) ফলাফল প্রকাশের পর গত ১ ফেব্রুয়ারি ধারণ করা একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন তাদের একজন। এরপর বিষয়টি সামনে আসে। 

ঢাবিতে চান্সপ্রাপ্তদের একজন আশিকুর রহমান। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেছেন। গত বৃহস্পতিবার এই ইউনিটের ফল প্রকাশের পর তার ফেসবুক একাউন্ট থেকে ১৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার দেন তিনি।

সেখানে তিনি লেখেন, ‘বহিরাগত হওয়ার জন্য আমিসহ আমার বন্ধুদের ঢুকতে দেওয়া হয়নি কার্জন হলে। আলহামদুলিল্লাহ, আমরা তিনজনই এখন ঢাবিয়ান। একজন আবার ৩৭তম! এবার আমাদের ঢাবিতে না ঢুকতে দেওয়ার সাধ্য আছে কার মহান রব ব্যতীত?’

তাছাড়া ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে আশিকুর রহমান বলেন, ‘আমরা কার্জনে ঘুরতে আসছিলাম। কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি। আজ ১ ফেব্রুয়ারি। ইনশাআল্লাহ আমরা ছাত্র হিসেবে এখানে ঢুকবো এবং ছবি তুলবো। চান্স পাওয়ার পর এই ভিডিওটি প্রকাশ করবো।’

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬