চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

০৬ মার্চ ২০২৫, ০২:০০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এ ফল প্রকাশ করা হবে।  

বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমীন। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানায়, ফল প্রকাশের পর  ভর্তিচ্ছুরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (admission.cu.ac.bd) মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজেও এটি প্রকাশ করা হবে। 

এ বিষয়ে ইউনিটটির ভর্তি পরীক্ষার সমন্বয়ক প্রকৌশল অনুষদের ডিন মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, আমরা আজ 'এ' ইউনিটের ফলাফল প্রকাশের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পরবর্তীতে ফেসবুকে দেখতে পারবেন। 

প্রসঙ্গত, শনিবার (১ মার্চ) তিন বিভাগীয় শহরে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  ইউনিটটির অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ১২৩টি। আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। 

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬