রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদনের সুযোগ শেষ হচ্ছে আজ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন সোমবার (২৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন করা যাবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়া শুরু হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এর আগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে ২০ ফেব্রুয়ারি রাত ১২টায়। নির্ধারিত সময়ে তিন ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ১৪ হাজার ২৩৮টি। 

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৩ হাজার ৮৫৭টি, ‘বি’ ইউনিটে ৪০ হাজার ৫৯৫টি এবং ‘সি’ ইউনিটে ৮৯ হাজার ৭৮৬টি। প্রতিটি ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’) ৯২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সে হিসাবে তিন ইউনিট মিলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ২ লাখ ৭৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

আইসিটি সেন্টার থেকে জানা গেছে, তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই, সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

যেহেতু প্রতিটি ইউনিটে ৯২ হাজার আবেদন পূর্ণ হয়নি, তাই তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ছিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৪০, মানবিক ৪.২৭ ও ব্যবসায় শিক্ষা ৩.৭৯। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৫৯, মানবিক ৪.৯৩ ও ব্যবসায় শিক্ষা ৪.৮৮। গত ১১ ফেব্রুয়ারি সকালে প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়।

আরো পড়ুন: ত্রিমুখী দ্বন্দ্বে ক্যাম্পাসে ক্যাম্পাসে সহিংসতা বাড়ার শঙ্কা

প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ছিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৪.৫০ ও ব্যবসায় শিক্ষা ৪.২৯। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯, মানবিক ৫.০০ ও ব্যবসায় শিক্ষা ৫.০০। বি’ ইউনিটের মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার সবাই প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছিল।

আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

পাঁচ দশকে আট নীতি ও কমিশন: অচলাবস্থায় বাংলাদেশের শিক্ষাব্যব…
  • ১১ জুলাই ২০২৬
শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের পরিচালক ডা. আনোয়ার হোসেন
  • ১১ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • ১১ জুলাই ২০২৬
ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সম…
  • ১১ জুলাই ২০২৬
মিডওয়াইফ নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ১১ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence