রাবিতে প্রথম ধাপের চূড়ান্ত আবেদন শেষ, আবেদন জমা প্রায় দুই লাখ

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত আবেদন শেষ হয়েছে ১৫ ফেব্রুয়ারি রাত ১২টায়। নির্ধারিত সময়ে তিন ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৫১টি। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে প্রথম ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। তিন ইউনিট মিলে আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৫১টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭০ হাজার ৭৭১টি, ‘বি’ ইউনিটে ৪০ হাজার ৫৯২টি এবং ‘সি’ ইউনিটে ৮৪ হাজার ১৩৮টি। তিন ইউনিটে আবেদন করেছে মোট ১ লাখ ৭১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। 

আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে ('এ', 'বি', 'সি') ৯২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সে হিসেবে তিন ইউনিট মিলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ২ লাখ ৭৬ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

আরো পড়ুন: আটক ছাত্রলীগ কর্মীকে ছাড়াতে গেলেন জবির ২ ছাত্রদল নেতা

যেহেতু প্রতিটি ইউনিটে ৯২ হাজার আবেদন পূর্ণ হয়নি তাই দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি সকালে প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়। প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ ‘এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭, মানবিক ৪.৫০ এবং ব্যবসায় শিক্ষা ৪.২৯। আর ‘সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯, মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০। বি’ ইউনিটের মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার সবাই প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছিল। 

প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিলে 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ 'এ' ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং 'সি' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের সামনে বসে থাকায় বাড়ছে ঘাড়ব্যথা…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব হারাল…
  • ০৪ নভেম্বর ২০২৬
রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ
  • ০৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950