মার্চের মাঝামাঝিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © ফাইল ফটো

আগামী মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান অনুষদের ডিন ও বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুস সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে এই ফল প্রকাশে নির্ধারিত এই সময়ের দুয়েকদিন আগে পরেও হতে পারে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্রের মানও স্ট্যান্ডার্ড হয়েছে বলে অধিকাংশই মনে করছেন। আশা করি, নির্ধারিত সময়ে ফল প্রকাশিত করতে পারবো।

এর আগে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাবি ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে আজ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে ১ লক্ষ ৪৬ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। 

এবছর বিজ্ঞান শাখা থেকে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৮ জন, মানবিক শাখা থেকে ৭ হাজার ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৮৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৬টি আসনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬