জবিতে ভর্তিচ্ছুদের পাশে জেলাভিত্তিক ছাত্রসংগঠনগুলো

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
জেলাভিত্তিক ছাত্রসংগঠনগুলো

জেলাভিত্তিক ছাত্রসংগঠনগুলো © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সেবা দিতে দেখা গেছে জেলাভিত্তিক বিভিন্ন ছাত্রসংগঠনগুলোকে। ছাত্রসংগঠনগুলোর এসব বুথে দূর থেকে আসা শিক্ষার্থীরা ব্যাগ, মোবাইল, বই, খাতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস জমা রাখেন। 

সরেজমিনে দেখা যায়, শাখারী বাজার মোড় ও ওভারব্রিজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে বুথ ও ব্যানার নিয়ে অবস্থান নিয়েছে বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সংগঠন। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা, অবিভাবকদের বিশ্রামের জন্য চেয়ারের ব্যবস্থা রেখেছেন তারা।  

এছাড়া, এসব সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, কলম, ফাইলসহ অন্যান্য উপকরণ দিয়ে সহায়তা করছে, যা অভিভাবকদেরও স্বস্তি দিচ্ছে। একজন পরীক্ষার্থীর অভিভাবক বলেন, আমি আমার সন্তানকে নিয়ে রংপুর থেকে এসেছি। ঢাকা শহর সম্পর্কে তেমন জানি না। কোথায় সিট পড়েছে, কীভাবে সেখানে যাবো, তা বুঝতে পারছিলাম না। জেলা ছাত্রকল্যাণ সংগঠন আমাদের যথেষ্ট সহায়তা করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।  

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাইম বলেন, আমরা পরীক্ষার দিনগুলোতে সকাল ৮টা থেকে বুথ নিয়ে বসছি, যাতে আমাদের জেলার কোনো শিক্ষার্থী বা অভিভাবক ভোগান্তিতে না পড়েন। তাদের জন্য বসার ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থাও রেখেছি। আমরা চাই শিক্ষার্থীরা যেন কোনো বিভ্রান্তির সম্মুখীন না হন। এতে করে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কেও ইতিবাচকভাবে তুলে ধরতে পারি।

কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সভাপতি ফারজানা আক্তার বলেন, শিক্ষার্থীদের কল্যাণে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ভর্তি-ইচ্ছুক মেয়ে শিক্ষার্থীদের জন্য হলে সিট নির্ধারণ, ছেলেদের জন্য মেসে থাকার ব্যবস্থা, ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান, সুপেয় পানি, হালকা নাশতা, অভিভাবকদের বসার ব্যবস্থা ইত্যাদি নিশ্চিত করছি।  

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, জেলা ছাত্রকল্যাণ সংগঠনগুলো ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের যেভাবে সহায়তা করছে, তা সত্যিই প্রশংসনীয়।

দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের সামনে বসে থাকায় বাড়ছে ঘাড়ব্যথা…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব হারাল…
  • ০৪ নভেম্বর ২০২৬
রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ
  • ০৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950