জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৪৩ ভর্তিচ্ছু

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
পরীক্ষার হলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা

পরীক্ষার হলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এই ইউনিটের পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়ছেন ৪৩ জন ভর্তিচ্ছু। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন ভর্তিচ্ছুরা এবং সকাল ৯ টার দিকে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেন।  

জানা যায়, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে চলবে। প্রথম শিফট শুরু হয় সকাল সাড়ে ৯টা টায়, চলবে সাড়ে ১০টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

আরো পড়ুন: জবি ভর্তি পরীক্ষা ঘিরে সুপেয় পানির ব্যবস্থাসহ যেসব সুবিধা রেখেছে প্রশাসন

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনী ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনী পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এ ছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত,আর্জেন্টিনা বন…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগনমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করল …
  • ২৩ জুন ২০২৬