ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞানের ফল কবে— যা জানা গেল

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। চলতি মাসের শেষ সপ্তাহে এ ফলাফল প্রকাশ হতে পারে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, খাতা দেখার কাজ শেষ পর্যায়ে। আশা করছি দ্রুত ফল প্রকাশ করতে পারব। তবে সেটা ২৫ ফেব্রুয়ারির পর।

জানা গেছে, আগের একাধিক শিক্ষাবর্ষে কয়েকটি ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। তবে এবার ইউনিটগুলোর পরীক্ষায় দীর্ঘবিরতি থাকায় এককভাবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ হতে পারে।

গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট আসন ২ হাজার ৯৩৪টি।

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব হারাল…
  • ০৪ নভেম্বর ২০২৬
রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ
  • ০৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950