জিএসটি গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হলেন নোবিপ্রবি ভিসি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও নোবিপ্রবির লোগো

অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও নোবিপ্রবির লোগো © সম্পাদিত

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

জানা গেছে, ১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে হতে যাওয়া এবারের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে ধাপে ধাপে সভা করেছেন উপাচার্যরা। একের পর এক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার প্রতিবাদে বেশ কয়েকবার আন্দোলনও করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সর্বশেষ গতকালের সভায় সর্বমোট ১৯টি বিশ্ববিদ্যালয় এবারের জিএসটি গুচ্ছে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত হয় উপাচার্যদের সভায়।  

উপাচার্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে বিজ্ঞান, অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফিসহ অন্যান্য বিষয়ও পরবর্তী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ প্রসঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, যে টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে সেখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একজন করে টেকনিক্যাল মেম্বার থাকবেন যিনি একইসাথে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বও করবেন। আগামী এক সপ্তাহের মধ্যে গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কাজ করছে টেকনিক্যাল কমিটি। আমরা কোনো বিলম্ব করতে চাই না। এছাড়া আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট আরো একটি কোর কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬