জাবি ভর্তিতে দুই ইউনিটের ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) শুরু হয়। ইতোমধ্যে ‘ডি’ ইউনিট ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবি-জেউই) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যে ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফলাফল প্রকাশ করা কথা রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার বলেন, আমরা এখনো বলতে পারছি ফলাফল কখন প্রকাশ করতে পারবো। আমরা কিছু কাজ এগিয়ে নিয়েছি তবে কিছু টেকনিক্যাল বিষয় এখনো আছে যেগুলো পুনরায় দেখতে হবে। আশা করছি আজকে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।

আরও পড়ুন: জাবিতে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু, আগের সর্বোচ্চ উপস্থিতি ৮৫ শতাংশ

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, এবারের ভর্তি পরীক্ষায় আমরা অনেক কিছু পরিবর্তন নিয়ে এসেছে। এজন্য কৌশলগত কারণে ফলাফল প্রকাশ করতে একটু সময় লাগছে। আশা করছি আজকে রাতের মধ্যে আমরা ভর্তি পরীক্ষার 'ডি' ফলাফল প্রকাশ করতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক  মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা আশা করছি আজকে রাতের মধ্যে ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ফলাফল প্রকাশ করতে পারবো। যদি কোনো অনাকাঙ্ক্ষিত টেকনিক্যাল সমস্যা না হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জাবি ভর্তি পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা শুরু হয়েছে। আজ 'ই' ইউনিট ও 'এ' ইউনিটের পরীক্ষা মোট পাঁচটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে।

সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬