চবিতে ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডের সূচি প্রকাশ

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষার আগে পর্যন্ত ডাউনলোড করা যাবে। গত ২০ জানুয়ারি আবেদন শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি’র ৭ম সভার বিবিধ ১৪ নম্বর সিদ্ধান্তক্রমে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি থেকে ‘এ’ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোড করা যাবে। আর সর্বশেষ ‘ডি-১’ উপ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। প্রতিটি পরীক্ষার এক ঘণ্টা আগ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে ।

আরো পড়ুন: ১০ হাজার কোটির বিশ্ববিদ্যালয় এখন ৮৩৯ কোটি

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়ানো হয়। আর আবেদন শুরু হয়েছিল গত ৩ জানুয়ারি। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, এবার কোটাধারীদের পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। গত বছর ছিল ৩৫। 

আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬