রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না পোষ্য কোটা

২৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ভর্তি উপকমিটি ও ভর্তি কমিটির পৃথক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।

এ বিষয়ে মো. কামরুজ্জামান বলেন, আজকের মিটিংয়ে পোষ্য কোটা না রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া প্রাথমিক আবেদনের তারিখ নির্ধারিত হয়েছে এবং ফি কমানো হয়েছে। পোষ্য কোটা যেহেতু প্রাতিষ্ঠানিক সুবিধা, তাই এই সুবিধা কীভাবে কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ ভর্তি উপকমিটি ও ভর্তি কমিটির পৃথক দুটি সভা হয়। সকাল ১০টায় ভর্তি উপকমিটির মিটিং এবং বেলা সাড়ে ১১টায় ভর্তি কমিটির সভা হয়। সেখানে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পলাশি হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু-মিত্র চেনা যায়
  • ২৩ জুন ২০২৬
৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬