চবির ভর্তিতে প্রত্যেক বিভাগে থাকছে পোষ্য কোটা, পুরোপুরি বাতিলে কমিটি

২১ জানুয়ারি ২০২৫, ০৮:২২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৪টি বিভাগের প্রতিটিতে একটি করে পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভবিষ্যতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফি কমানোর বিষয়ে পর্যালোচনা করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ৫৪টি বিভাগ-ইন্সটিটিউটে একজন করে শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, শুধু এ বছরের জন্য প্রত্যেক বিভাগে একটি করে পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫৪টি বিভাগ-ইন্সটিটিউটে একজন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। 

এ ছাড়া শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পোষ্য কোটা ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো বিষয়ে পর্যালোচনা করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটি আগামী বছরের ভর্তি পরীক্ষা সামনে রেখে কাজ করবে। পরবর্তীতে পোষ্য কোটার ব্যাপারে সমস্যার সমাধান করবে এ কমিটি। 

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

সাত সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান। বাকি সদস্যরা হলেন– চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম নছরুল কদির, প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হাসমত আলী, অধ্যাপক ড. এন এম সাজ্জাদুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

উল্লেখ্য, পোষ্য কোটা বাতিল, ভর্তি পরীক্ষার ফি কমানোসহ ৯ দফা দাবিতে গত ৩০ ডিসেম্বর থেকে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন, অবস্থান কর্মসূচি, আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬