আর্মড ফোর্সেস ও পাঁচ আর্মি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা শুক্রবার, জেনে নিন জরুরি তথ্য

২০ জানুয়ারি ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ © সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, এমসিকিউ পদ্ধতিতে লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।

বিষয়ভিত্তিক ১০০ নম্বরের এই পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়ন বিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুলের জন্য শূন্য দশমিক ২৫ (০.২৫) পয়েন্ট কাটা হবে। ১০০ নম্বরের মধ্যে ৪০ এর কম পেলে অকৃতকার্য গণ্য করা হবে। শুধুমাত্র উত্তীর্ণদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে। 

গত ৯ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। 

এবারের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের এমবিবিএস ব্যাচটি হবে ২৭তম ব্যাচ। আর বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ব্যাচ হবে ১১তম ব্যাচ।

রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন …
  • ০৪ নভেম্বর ২০২৬
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষ ১০০-তে গাজীপুর…
  • ০৪ নভেম্বর ২০২৬
এক সপ্তাহ ধরে পরিকল্পনা শেষে ভাঙারি ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছি…
  • ০৪ নভেম্বর ২০২৬
পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম
  • ০৪ নভেম্বর ২০২৬
২০২৭ সালে ছুটির তালিকা দেখুন এখানে
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950