চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

২০ জানুয়ারি ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ সোমবার (২০ জানুয়ারি) শেষ হচ্ছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ জানুয়ারি এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়ানো হয়। আবেদন শুরু হয়েছে গত ৩ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমা দেয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে।

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন এবং ফি জমা দেয়ার সময়সীমা ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯টা পর্যন্ত বর্ধিত করা হয়।

আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তির ফল পুনঃনিরীক্ষণ শুরু কাল, জেনে নিন নিয়ম

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, এবার কোটাধারীদের পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। গত বছর ছিল ৩৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে  (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে।

গতবারের মতো এবারও প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। 

এ ছাড়া ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence