স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে 

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ PM
শিক্ষার্থী ও মাউশি লোগো

শিক্ষার্থী ও মাউশি লোগো © ফাইল ছবি

মাধ্যমিকের দ্বিতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দুই ভাগে নেওয়া হবে। প্রথম ভাগে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং দ্বিতীয় ভাগে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এগুলো এখনো চূড়ান্ত হয়নি। মাউশি থেকে একটি প্রস্তাবনা শিগগির শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রস্তাবে অনুমোদন দিলে ভর্তি নীতিমালা জারি করা হবে।

মাউশি সূত্রে জানা গেছে, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের ভিত্তিতে। আর ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে। এজন্য মাধ্যমিকের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ধাপের পরীক্ষাই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরুর পরিকল্পনা করা হয়েছে।

মাউশির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং গণিতের ওপর পরীক্ষা হবে। দ্বিতীয় থেকে ৫ম শ্রেণির ক্ষেত্রে বাংলায় ১৫, ইংরেজি ১৫ এবং গণিতে এবং এবং ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ক্ষেত্রে বাংলা ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের ওপর পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ১ ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। আর ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দুই ঘণ্টা পরীক্ষা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্কুলগুলো নিজেদের মতো করে পরীক্ষা নেবে। আমরা একটি সময় নির্ধারণ করে দেব। এই সময়সীমার মধ্যে পরীক্ষা শেষ করে শিক্ষার্থী ভর্তি করতে হবে। নটর ডেম বা হলিক্রস যেভাবে পরীক্ষা নেয় সেভাবেই স্কুলগুলো পরীক্ষা নেবে।’

কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগামী নভেম্বর মাসের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ করা হবে। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরুর সময় নির্ধারণ করে ডিসেম্বরের দ্বিতীয় ভাগে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9