মেডিকেল ভর্তির ফল পুনঃনিরীক্ষণ শুরু কাল, জেনে নিন নিয়ম

২০ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে © প্রতীকী ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আগামীকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে। এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে। রোববার (১৯ জানুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পূণঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।

পুণঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে। প্রথম এসএমএস: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME  RSC 1116000)। ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSCYESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME RSCYES 12345678। ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ (বিএমএন্ডডিসি) কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো।

পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমানকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে পরবর্তিতে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।

সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্রসমূহ যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা ভর্তির পর আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মানুযায়ী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন।

আরো পড়ুন: ৭০ নম্বর পেয়ে চান্স হলো না মেডিকেলে, কোটায় ৪১ পেয়েও সুযোগ

আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে যে কোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd ও টেলিটকের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে।

বেরোবিতে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি
  • ২১ মে ২০২৬
ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে মেসির মায়ামি
  • ২১ মে ২০২৬
কুষ্টিয়া কর অঞ্চলে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২২, আবেদন ৩ জু…
  • ২১ মে ২০২৬
যশোরে চামড়া সংরক্ষণে বরাদ্দ ১৬৫ টন লবণ
  • ২১ মে ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা থেকে লিখিত বাদ দেওয়ার প্রস্তাব
  • ২১ মে ২০২৬
সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে মিলবে যেসব উপকার
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081