মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ

১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ © টিডিসি ফাইল ফাটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৪৫. দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।

আরও পড়ুন: এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫

এতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। আজ রবিবার বিকেল ৪টার পর এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লক্ষ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫। 

ঢাবির ছাত্রী হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার দাবিতে আন্দোলন…
  • ২৭ জুলাই ২০২৬
ইতিহাস চর্চায় আগ্রহ সৃষ্টিতে ‘হিস্ট্রি অলিম্পিয়াড ২.০’ অনুষ…
  • ২৭ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৭ জুলাই ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
  • ২৭ জুলাই ২০২৬
৩ সেপ্টেম্বরের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় পত্রকোড সংশোধন, বিজ্…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোত…
  • ২৭ জুলাই ২০২৬