বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের সহ-শিক্ষা সচিব হলেন শিক্ষানুরাগী রাশেদ

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ AM
রাশেদুল ইসলাম রাশেদ

রাশেদুল ইসলাম রাশেদ © সংগৃহীত

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের (বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি) সহ-শিক্ষা সচিবের দায়িত্ব পেয়েছেন লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। একই সঙ্গে লালমনিরহাট জেলা কমিটির সভাপতি হিসেবে রাশেদুল ইসলাম রাশেদকে আগামী ৯০ দিনের মধ্যে জেলা ও উপজেলা কমিটি গঠন করার আহ্বান জানানো হয়।

বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম মুঠোফোনে জানান, ‘রাশেদুল ইসলাম রাশেদকে সহ-শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পেছনে তার দীর্ঘদিনের শিক্ষা ও মানবকল্যাণমূলক অবদান এবং নেতৃত্বের গুণের গুরুত্ব রয়েছে। আমরা আশা করি, তিনি এই দায়িত্বে এসে জেলার শিক্ষা ও মানসম্মত পাঠ্যক্রম সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখবেন।’

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম বলেন, ‘রাশেদুল ইসলাম রাশেদ শিবরাম আদর্শ পাবলিক স্কুলের একজন দক্ষ ও উদ্ভাবনী পরিচালক। তার নেতৃত্বে শিবরাম আদর্শ পাবলিক স্কুল শুধু শিক্ষাক্ষেত্রে নয়, শিক্ষার্থীরা নৈতিক ও সামাজিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার এই নতুন দায়িত্বে শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আশা করছি।’

বসুন্ধরা শুভসংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান বলেন, ‘রাশেদুল ইসলাম রাশেদ শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘকালীন অবদান এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সবার কাছে পরিচিত। জেলা সহসভাপতি হিসেবে তার নেতৃত্বে শুভসংঘের কার্যক্রম আরও গতিশীল হবে। একইভাবে, বোর্ডে সহ-শিক্ষা সচিব পদে নিযুক্তি আমাদের এলাকায় মানসম্মত শিক্ষার প্রসারে নতুন উদ্দীপনা যোগ করবে।’

উল্লেখ্য, রাশেদ ২০১৫ খ্রিঃ থেকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল পরিচালনা করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘের জেলা সহসভাপতি এবং আলোকিত সুন্দরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর (অবঃ) মঞ্জুরুল ইসলাম প্রিন্স, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মনিরুজ্জামান, শিক্ষা সচিব মিসেস জয়নাব বেগমসহ ১৮২ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কাঠামোর মধ্যে রাশেদুল ইসলাম রাশেদ সহ-শিক্ষা সচিব হিসেবে মানসম্মত শিক্ষার প্রসারে দায়িত্ব পালন করবেন।

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9