মেডিকেল ভর্তির ফল প্রকাশ কবে, জানা যাবে দুপুরে

১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ © প্রতীকী ছবি

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে তা জানা যাবে আজ রবিবার (১৯ জানুয়ারি)। দুপুরে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর আগে গত শুক্রবার (১৭ জানুয়ারি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন রবিবার (১৯ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ রবিবার দুপুরে সভা আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার পর বলা যাবে, কখন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সূত্র জানায়, এবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের-সন্তানাদির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

আরো পড়ুন: জাবির ভর্তি আবেদনের সুযোগ আর দু’দিন

এ বছর এমবিবিএস ভর্তিতে কোটাসহ মোট আসন ৫ হাজার ৩৮০টি। সেই হিসাবে একটি আসনের পরিবর্তে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এ ছাড়া বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।

ঢাবির ছাত্রী হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার দাবিতে আন্দোলন…
  • ২৭ জুলাই ২০২৬
ইতিহাস চর্চায় আগ্রহ সৃষ্টিতে ‘হিস্ট্রি অলিম্পিয়াড ২.০’ অনুষ…
  • ২৭ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৭ জুলাই ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
  • ২৭ জুলাই ২০২৬
৩ সেপ্টেম্বরের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় পত্রকোড সংশোধন, বিজ্…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোত…
  • ২৭ জুলাই ২০২৬