মেডিকেল ভর্তি পরীক্ষার ফল রবি-সোমবারের মধ্যে

১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © সংগৃহীত

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী। আগামী রবিবার (১৯ জানুয়ারি) অথবা সোমবার (২০ জানুয়ারি) এ পরীক্ষার ফল প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সারাদেশে সুষ্ঠুভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে। ফলাফল তৈরির কাজ এরমধ্যে শুরু হয়েছে। আগামী রবিবার অথবা সোমবার ফল প্রকাশ করা হতে পারে।

রুবীনা ইয়াসমীন আরও বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের-সন্তানাদির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ বছর এমবিবিএস ভর্তিতে কোটাসহ মোট আসন ৫ হাজার ৩৮০টি। সেই হিসাবে একটি আসনের পরিবর্তে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ছাড়া বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।

ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেট…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081