মেডিকেল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

১৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
প্রশ্ন ও শহীদ আবু সাঈদ

প্রশ্ন ও শহীদ আবু সাঈদ © টিডিসি সম্পাদিত

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের মৃত্যুর তারিখের প্রসঙ্গ উঠে আসে।

প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ কত? ২১ জুলাই, ১৬ জুলাই, ১৫ জুলাই ও ২০ জুলাই।

ভর্তি পরীক্ষার্থী সাইফুল্লাহ তানভীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আজকের মেডিকেল ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে একটি প্রশ্ন এসেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে তার মৃত্যুর তারিখ কত?

এর আগে চাকরির নিয়োগ শুক্রবার (২২ নভেম্বর) হওয়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক পদের ইংরেজি প্রশ্নে আবু সাঈদকে নিয়ে একটি প্রশ্ন দেখা যায়। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, শহীদ আবু সাঈদের গ্রামের নাম কী? এখানে ৪টি অপশনে দেওয়া আছে—পীরগঞ্জ, বাহানপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ।

প্রসঙ্গত, আবু সাঈদ ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। আবু সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট।

২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন আরও জোরদার হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬