ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তির জন্য ১০ দিনে যত আবেদন পড়ল

১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ

ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। গত সোমবার ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া আবেদন চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ১০ দিনে প্রায় ১৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার পর্যন্ত ১৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। আজ পর্যন্ত আরও বেড়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল  অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কীভাবে, যা জানা যাচ্ছে

এবার সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৬১৮টি। এছাড়াও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি  হতে পারবেন ৭৯৯জন শিক্ষার্থী।

আর ব্যবসায় শিক্ষা অনুষদে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি। এর মধ্যে কোটায় আসন ৩৯০টি। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিসিএসের ফল জালিয়াতি করতে চুক্তিভিত্তিক দলীয় ‘সিস্টেম অ্যাড…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পেছাল রাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশে কেনা হচ্ছে ‘বিশেষায়িত ও অপারেশনাল যান’, একনেকে অনুমো…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950