মেডিকেলে ভর্তির জন্য আসনপ্রতি আবেদন বেড়েছে ছয়টি

২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
মেডিকেল ভর্তির আবেদন শেষ হয়েছে

মেডিকেল ভর্তির আবেদন শেষ হয়েছে © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য এবার আসনপ্রতি প্রায় ২৫ জন আবেদন করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) শেষ হওয়ার পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১০ ডিসেম্বর।

জানা গেছে, এবার কোটাসহ মেডিকেল কলেজে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন শনিবার (২৮ ডিসেম্বর) জানান, এমবিবিএস ভর্তির জন্য আবেদন পড়েছে ১ লাখ ৩২ হাজারের কিছু বেশি। সে হিসাবে আসনপ্রতি প্রায় ২৫ জন আবেদন করেছেন।

এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ১৯ জন। গত শিক্ষাবর্ষে ৫ হাজার ৩৮০ আসনের বিপরীতে আবেদন করেন এক লাখ চার হাজার ৪৪ জন। সে হিসাবে এবার আবেদন বেড়েছে ২৮ হাজারের বেশি। আর আসনপ্রতি ছয়টি আবেদন বেশি পড়েছে।

বিজ্ঞপ্তিতে ঘোষিত সূচি অনুযায়ী, আজ রাত পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

আরো পড়ুন: ডেন্টাল ভর্তির আবেদন শুরু কাল, সেকেন্ড টাইমে নম্বর কাটা হবে দুই পদ্ধতিতে

এর আগে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। তবে এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9