মেডিকেল ভর্তির জন্য যত আবেদন পড়ল

২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
মেডিকেল ভর্তির আবেদন শেষ হয়েছে

মেডিকেল ভর্তির আবেদন শেষ হয়েছে © প্রতীকী ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুক্রবার (২৭ ডিসেম্বর) শেষ হয়েছে। এবার ১ লাখ ৩২ হাজারের বেশি শিক্ষার্থী এমবিবিএস ভর্তির আবেদন করেছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১০ ডিসেম্বর।

এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন শনিবার (২৮ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদন পড়েছে ১ লাখ ৩২ হাজারের কিছু বেশি। এ সংখ্যা আর বাড়বে না। বিজ্ঞপ্তিতে ঘোষিত সূচি অনুযায়ী, আজ রাত পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

এর আগে তিনি জানান, মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। তবে এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: ডেন্টাল ভর্তির আবেদন শুরু কাল, সেকেন্ড টাইমে নম্বর কাটা হবে দুই পদ্ধতিতে

অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এবার কোটাসহ মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩৮০টি। আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ২৩ মার্চ ২০২৬
বিশ্ব পানি দিবস সরকারি উদ্যোগে পালনের আহ্বান
  • ২৩ মার্চ ২০২৬
পরিবারের দাবি ‘মানসিকভাবে অসুস্থ’, ঢাবি ছাত্রীকে বেঁধে রাখা…
  • ২৩ মার্চ ২০২৬
নতুন সংযোজনে জমজমাট সাফারি পার্ক, ঈদে দর্শনার্থীদের রেকর্ড …
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে আজ শীর্ষে
  • ২৩ মার্চ ২০২৬
বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence