জবি ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদনের সময় আর তিনদিন

২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদনের জন্য আর তিনদিন আবেদনের সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত ১৭ ডিসেম্বর শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। এবার সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম দিতে হবে ভর্তি পরীক্ষার পরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘Subject Choice ভর্তি পরীক্ষার পরে নেয়া হবে। এখন শুধুমাত্র ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।’ এর আগে গত ১৫ ডিসেম্বর প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্য থেকে প্রতিটি ইউনিট থেকে যোগ্য ৪০ হাজার প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। ভর্তির জন্য সব ইউনিট মিলে এক লাখ ৭৮ হাজারের বেশি প্রাথমিক আবেদন জমা পড়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে (ইউনিট- এ, বি, সি, ডি ও ই) আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে আসন অনুপাতে ৪০ হাজার প্রার্থীকে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে।প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটের ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবেন। এ শর্ত পোষ্য কোটাসহ সকল কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীর করণীয়:
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহুনির্বাচনী ও লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৭০০ টাকা সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। JnU Admission ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) ‘Applicant Login’ লিংকে ক্লিক করে এইচএসসি ও এসএসসির রোল, মোবাইল ফোন নম্বর এবং মোবাইল নম্বরে প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে/ইউনিট ভিত্তিক বিষয় পছন্দ (Subject Choice) দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভেবেচিন্তে বিষয় পছন্দক্রম সাজাতে হবে।

আরো পড়ুন: সেকেন্ড টাইম রেখে চবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Final Submit Button-এ Click করার পর পূরণকৃত ফরমের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button এ Click করতে হবে। অতঃপর প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে প্রত্যবেক্ষককে প্ৰদৰ্শন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে। ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।

দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাকে ফ্যাসিস্ট সরকার ধ্বংস কর…
  • ১৬ জুলাই ২০২৬
সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধবি…
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, ক্যাডার ও নন-ক্যাডার পদে ন…
  • ১৬ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলির তথ্য ভ্যালিডেশন শুরু, আবেদন শুরুর অনুমতি চে…
  • ১৬ জুলাই ২০২৬
বিয়ের পরদিনই মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ভাগ্নের শোকে …
  • ১৬ জুলাই ২০২৬
চবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence