মেডিকেল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আজ শুক্রবার শেষ হচ্ছে

এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আজ শুক্রবার শেষ হচ্ছে © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) শেষ হচ্ছে। তবে ফি দেওয়া যাবে শনিবার পর্যন্ত। এরপর আর সময় বাড়ানো হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১০ ডিসেম্বর। 

এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা)  অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। এমন কোনও আলোচনাও হয়নি।

এর আগে তিনি জানান, মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

May be an image of text

আরো পড়ুন: কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

সাতক্ষীরায় সংসদের পর উপজেলা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায়…
  • ১৯ মার্চ ২০২৬
রাবি ক্যাম্পাসেই ঈদ তিন শতাধিক শিক্ষার্থীর, থাকছে বিশেষ উপহ…
  • ১৯ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
দায়িত্বের কাছে ইচ্ছেগুলো হার মেনে যায়
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence