জবির বিষয় পছন্দক্রম দিতে হবে ভর্তি পরীক্ষার পরে

২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন চলছে। গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। এবার সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম দিতে হবে ভর্তি পরীক্ষার পরে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘Subject Choice ভর্তি পরীক্ষার পরে নেয়া হবে। এখন শুধুমাত্র ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।’

এর আগে গত ১৫ ডিসেম্বর প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্য থেকে প্রতিটি ইউনিট থেকে যোগ্য ৪০ হাজার প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। ভর্তির জন্য সব ইউনিট মিলে এক লাখ ৭৮ হাজারের বেশি প্রাথমিক আবেদন জমা পড়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে (ইউনিট- এ, বি, সি, ডি ও ই) আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে আসন অনুপাতে ৪০ হাজার প্রার্থীকে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে। ৪০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী বাছাই করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (৪র্থ বিষয়সহ) ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। 

যদি একই পয়েন্ট বা নম্বর প্রাপ্ত ৪০ হাজারতম প্রার্থী একাধিক হয়, তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পরীক্ষা দেয়ার জন্য যোগ্য প্রাথমিকভাবে বাছাইকৃত ৪০ হাজার পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেয়া হবে। 

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটের ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবেন। এ শর্ত পোষ্য কোটাসহ সকল কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীর করণীয়:
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহুনির্বাচনী ও লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৭০০ টাকা সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। JnU Admission ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) ‘Applicant Login’ লিংকে ক্লিক করে এইচএসসি ও এসএসসির রোল, মোবাইল ফোন নম্বর এবং মোবাইল নম্বরে প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে/ইউনিট ভিত্তিক বিষয় পছন্দ (Subject Choice) দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভেবেচিন্তে বিষয় পছন্দক্রম সাজাতে হবে।

আরো পড়ুন: গুচ্ছে চূড়ান্তভাবে থাকছে না ৩ বিশ্ববিদ্যালয়, বের হওয়ার পথে আরও চারটি

Final Submit Button-এ Click করার পর পূরণকৃত ফরমের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button এ Click করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে Final Submit Button এ Click করতে হবে। অতঃপর প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে প্রত্যবেক্ষককে প্ৰদৰ্শন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে। ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬