গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা

২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) সমন্বিত বা গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আজ শনিবার (২১ ডিসেম্বর) সভায় বসছেন উপাচার্যরা। রাত ৯টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে গুরুত্বপূর্ণ দুটি এজেন্ড নিয়ে উপাচার্যরা আলোচনা করবেন। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শনিবার উপাচার্যদের নিয়ে সভা ডাকা হয়েছে। সভায় চলতি বছরের ভর্তি কার্যক্রম শেষ করাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সভার এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সভায় অনেকগুলো এজেন্ডা রয়েছে। তবে মোটা দাগে বলতে গেলে, আগামী বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া চলতি বছরের মাইগ্রেশন বন্ধ করার বিষয়টি নিয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

আরো পড়ুন: কৃষিগুচ্ছের ওরিয়েন্টেশন, ডিগ্রি ও বিশ্ববিদ্যালয় পরিবর্তন নিয়ে নতুন নির্দেশনা

প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। ইতোমধ্যে তারা ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

এ অবস্থায় জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও ভর্তিচ্ছু অধিকাংশ শিক্ষার্থীর দাবি- আগের মতো জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া বহাল থাকুক।

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার দিনাজপুরে যাচ্ছেন প্র…
  • ১৪ মার্চ ২০২৬
তসবিহ হাতে ইতিকাফ থাকা অবস্থায় মারা গেলেন এক মুসল্লি
  • ১৪ মার্চ ২০২৬
অখ্যাত প্রতিষ্ঠান থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য: এক আ…
  • ১৪ মার্চ ২০২৬
মশা নিধন কার্যক্রমে নিজের ‘সম্মানী ভাতা’ দেওয়ার ঘোষণা এমপির
  • ১৪ মার্চ ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
যে কারণে ১৮ বছর হলো এমপিওভুক্ত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের যোগ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081