মেরিটাইম ইউনিভার্সিটির গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টায় মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হলো এ ভর্তি পরীক্ষা। 

বিকেল ৩টায় শিপিং অ্যাডমিনস্ট্রেশন অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথমদিনের মতো এ কার্যক্রম শেষ হবে। আগামীকাল (২১ ডিসেম্বর) আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এপ্রিলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

মেরিটাইম ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ের এল এল বি (অনার্স) ইন মেরিটাইম ল', বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস, বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহে শিক্ষার্থী ভর্তির জন্য ৪টি ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন: অনার্স-মাস্টার্সে ফার্স্ট মীর্যা গালিবকে নিতে হবে—এমন চিন্তায় বিজ্ঞপ্তিই দেয়নি ঢাবি!

স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্ৰগুলো হলো, বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (মেঘনা ভবন), বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (পদ্মা ভবন), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এমসিপিএসসি), বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, খুলনা।

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত
  • ০৪ নভেম্বর ২০২৬
দুই দশকেও প্রকাশ হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন 
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950