জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

০৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) © লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেছে। পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদন চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। 

বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তিনি আরও জানান, এবার জাবিতে ভর্তি ক্ষেত্রে থাকছে না মুক্তিযোদ্ধা নাতি–নাতনী কোটা। এ ছাড়াও দ্রুতই অন্যান্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হলে আমরা আবার বসব। ইউনিটভিত্তিক কত আবেদন পড়েছে, তার ওপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এবার সব মিলিয়ে ১০টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউট আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা  নেওয়া হবে। 

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত বিষয় গুলো হলো : গণিত, স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

সমাজ বিজ্ঞান অনুষদের জন্য ‘বি’ ইউনিটে অন্তর্ভুক্ত বিষয়গুলো গুলো হলো: অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন। 

‘সি’ ইউনিটে থাকছে কলা ও মানবিকী অনুষদ। এই অনুষদের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ। এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকরা বিভাগে আলাদা ভাবে পরীক্ষা নেওয়া হবে। 

জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ‘ডি’ ইউনিটে গ্রহণ করা হবে। এই ইউনিটের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি,বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ।

‘ই’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা নেওয়া হবে। এই অনুষদের অন্তর্ভুক্ত বিষয় গুলো হলো : ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘এইচ’ ইউনিটে ভর্তি পরীক্ষা নিবেন। আইন অনুষদ ‘এফ’ ইউনিটে ভর্তি  পরীক্ষা নিবেন। আইন ও বিচার বিভাগ এই অনুষদের একমাত্র বিষয়। 

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটেরটের জন্য আলাদা ভাবে ‘আই’ ইউনিটে (আই ইউনিট) পরীক্ষা নেওয়া হবে।  এছাড়া ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে  (আইবিএ-জেইউ) ভর্তির জন্য আলাদাভাবে ‘জি’ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬