২৪ বিশ্ববিদ্যালয়ে যষ্ঠ পর্যায়ে ভর্তি শেষ আজ, কাগজপত্র স্থানান্তর ৭ দিনে

০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ষষ্ঠ পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। এছাড়া আগামী রোববার মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি হতে বলেছে কর্তৃপক্ষ। আগামী ১০ ডিসেম্বর থেকে সাতদিন মূল কাগপত্র স্থানান্তর করা যাবে।

জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে ষষ্ঠ পর্যায়ে প্রাথমিক ও চূড়ান্ত ভর্তিবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে:

১. প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা প্রদান: জিএসটি ওয়েবসাইট https://gstadmission.ac.bd/–এর মাধ্যমে ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২. মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি: প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে আগামী ৮ ডিসেম্বর উপস্থিত হয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হবে। 

৩. ইতোপূর্বে কোন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকলে এবং ষষ্ঠ পর্যায়ে জিএসটির অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র এখন স্থানান্তরের প্রয়োজন নেই। সেক্ষেত্রে পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি বাবদ প্রদেয় অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরতযোগ্য।

আরো পড়ুন: এবার ২০০ টাকা হচ্ছে বিসিএসের আবেদন ফি

মূল কাগজপত্র স্থানান্তর
প্রত্যেক শিক্ষার্থী সর্বশেষ (ষষ্ঠ পর্যায়ের পর) যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ে তার সব মূল কাগজপত্র জমা দিতে হবে। ইতোপূর্বে অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বা চূড়ান্ত ভর্তির প্রয়োজনে কোন প্রকার মূল কাগজপত্র জমা দিয়ে থাকলে তার আগামী ১০ থেকে ১৭ ডিসেম্বর তারিখের মধ্যে শিক্ষার্থীর নিজ দায়িত্বে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে। 

মূল কাগজ কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬