২৪ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন বন্ধ করতে হবে আজকের মধ্যে

০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ষষ্ঠ পর্যায়ে ভর্তি নেবে জিএসটি জিএসটি গুচ্ছভূক্ত ২৪ বিশ্ববিদ্যালয়। এর আগে মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আজ সোমবারের (২ ডিসেম্বর) মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ষষ্ঠ পর্যায়ের ভর্তি (প্রাথমিক ও চূড়ান্ত) প্রক্রিয়ার পূর্বে যে কোন প্রকার মাইগ্রেশন (বিষয়/বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন) বন্ধ করতে চাইলে অবশ্যই ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিটের আগে মাইগ্রেশন বন্ধ করতে হবে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, Stop All Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোন বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে।

এর আগে পঞ্চম পর্যায়ের প্রাথমিক ও চূড়ান্ত ভর্তি গত ২৩ নভেম্বর রাতের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল। জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে প্রাথমিক ভর্তির টাকা দিয়ে পরে মূল কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬