রুয়েটে ভর্তির প্রিলি ও চূড়ান্ত পরীক্ষার দিনক্ষণ জানা গেল

০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
রুয়েট ক্যাম্পাস

রুয়েট ক্যাম্পাস © ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি এবং ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার দুই ধাপে রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ হাজার শিক্ষার্থী নিয়ে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি বা প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রিলিমিনারি পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন থেকে প্রতিটি বিষয়ে ৩০টি প্রশ্ন ও ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর হবে এক করে।

লিখিত পরীক্ষার জন্য দুটি গ্রুপ রয়েছে
‘ক’ গ্রুপে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। ‘খ’ গ্রুপের অধীনে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। 'ক' ও 'খ' উভয় গ্রুপে ৪০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।লিখিত পরীক্ষায় গণিত, পদার্থ,র সায়ন থেকে প্রতিটি বিষয়ে ১০০ নম্বর ও ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

পরবর্তীতে ‘খ’ গ্রুপ ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে; প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষাবোর্ড/কারিগরি শিক্ষাবোর্ড থেকে ২০২১ ইং সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে; প্রার্থীকে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০২৩ সালে নভেম্বর বা তারপর ‘A’লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে; প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক কে উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে; প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড/মাদ্রাসা শিক্ষাবোর্ড/কারিগরি শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় গণিত,পদার্থবিদ্যা,রসায়ন ও ইংরেজি-এ চার বিষয় কমপক্ষে মত জিপি ১৮.০০ অথবা বিদেশী শিক্ষাবোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে। তবে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি-এ চার বিষয়ে পৃথকভাবে জিপি ৪.০০ এর কম পাওয়া যাবে না; প্রার্থী GCE ‘O' লেভেল এবং ‘A' লেভেল পাস করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O' লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘B' গ্রেড পেয়ে পাশ হতে হবে।

অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬