জাবির ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহাল থাকছে, এক ইউনিটের যোগ্যতা শিথিল

০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
জাবি ক্যাম্পাস

জাবি ক্যাম্পাস © ফাইল ফটো

আজ রবিবার (১ ডিসেম্বর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় সদস্যরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেশ করেছেন। তবে ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি।

সভাসূত্রে জানা গেছে, এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্বের বছরের ন্যায় ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে, পাশাপাশি শিফট পদ্ধতিও বহাল থাকছে। তাছাড়া একটি ইউনিটের যোগ্যতাও শিথিল করা হয়েছে বলে জানা গেছে। চলতি ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ভর্তি কমিটি সভা এসব সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে ভর্তি পরীক্ষা কমিটির সভা সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আজকে ভর্তি কমিটির সভায় সদস্যরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেশ করেছেন। এর মধ্যে পূর্বের বছরের ন্যায় ইউনিটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে সমাজবিজ্ঞান অনুষদে (বি ইউনিট) ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় (এইচএসসি) ইংরেজি ও বাংলা বিষয়ে গ্রেট এ (grade A) দরকার হতো, তবে এবার  অর্থনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং আইন ও বিচার বিভাগ বাদে অন্যান্য বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় ইংরেজি ও বাংলায় যোগ্যতা শিথিল করে গ্রেট এ-( grade A-) করা হয়েছে। 

ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরপর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সে সভায় ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। 

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা কবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন,  এখনো কেন্দ্রীয় ভর্তি কমিটি সভার তারিখ নির্ধারিত হয়নি তবে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950